রাজধানীর পুরান ঢাকায় পাঁচ তলা একটি ভবন ধসে পড়েছে। মঙ্গলবার সকালে
শাখাঁরিবাজারের ২০নং কৈলাশ লেনের ওই ভবনটি পাশের তিনতলা একটি ভবনের ওপর ধসে
পড়ে। তিন তলা ভবন থেকে আটকে পড়া কয়েকটি পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে
এনেছেন ফায়ার সর্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে হঠাৎ করেই কৈশাল লেনের জজ কোর্টের পেছনে পাঁচ তলা ওই পরিত্যক্ত ভবনটি পাশের তিন তলা একটি ভবনের ওপর হেলে পড়ে।
জানা গেছে, ধসে পড়া বাড়িটির মালিক ফজলে এলাহী চৌধুরী মোহন। বাড়িটি নির্মাণ করা হয়েছিল ১৯৮২-৮৩ সালের দিকে। ভবনটির ফাউন্ডেশন দুর্বল থাকায় এটি বেশকিছুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। দুদিন আগে ভবনটি ভাঙার কাজ শুরু হয়। শ্রমিকরা মঙ্গলবার সকালে কাজ শুরু করার পর হঠাৎ ভবনটি দুলে ওঠে এবং ১৮ ও ১৯ নম্বর বাড়ির ওপর ভেঙে পড়ে।
দুটি ভবনের মধ্যে ১৯ নম্বর বাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ভবনের সিঁড়ি আটকে গেছে ধসে পড়া ভবনের ধ্বংসস্তুপে। ১৯ নম্বর বাড়ির পেছনের জানালা ভেঙে সিঁড়ি দিয়ে ৩০ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। ১৮ নম্বর ভবনের বাসিন্দারা পাশের গলি দিয়ে নিরাপদে ভবন থেকে সরে আসেন

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন