নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে আজ মাঠে নামতে পারে ডেস্টিনির ডিসট্রিবিউটররা।জানা গেছে সরকারের অব্যাহত চাপ এবং দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ডেস্টিনির পরিচালকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় চিন্তায় পড়েছে ডেসটিনির ৫ লাখ ডিস্ট্রিবিউটর ও শেয়ারহোল্ডাররা।সূত্রমতে,ঢাকা এবং ঢাকার বাইরের সব ডিসট্রিবিউটরদের এক সাথে জড়ো করে নিজেদের শক্তির জানান দেয়ার চেষ্টা চালাচ্ছে ডেসটিনি।মুলত,সরকারকে চাপে ফেলে পরিচালকদের গ্রেফতার থেকে বাঁচানোই এর উদ্দেশ্য।গ্রেফতারি পরোয়ানা থাকায় আত্মগোপনে আছেন ডেস্টিনির সব পরিচালক।আর অন্তরালে থেকেই তারা এই আন্দোলন মনিটরিং করছেন।সুত্রমতে আজ ঢাকা অচল করার সর্বাত্মক চেষ্টা চালাবে ডেসটিনি।তবে কার্যত সেটা কতটা সফল হবে তা নিয়ে সন্ধিহান স্বয়ং ডিসট্রিবিউটররাই।এই কর্মচ্যুতিতে শামিল থাকতে সকল ডিসট্রিবিউটরদের কড়া নির্দেশনা দেয়া হয়েছে।জানা গেছে কয়েকটি টিম করে টিমলিডারদের ডিস্ট্রিবিউটরদের অংশগ্রহণ নিশ্চিত করতে দায়িত্ব দেয়া হয়েছে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন