বৃহত্তর জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করেছেন গণফোরাম
সভাপতি ড. কামাল হোসেন এবং বিকল্প ধারা সভাপতি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ
কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ।
আজ রোববার বিকেল ৪টায় হোটেল র্যাডিসনের উৎসব হলে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজ প্রতিনিধিসহ বিদেশি কূটনীতিকরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
জানা গেছে, এ দুই নেতা আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি জোট বা ফ্রন্ট গঠন করতে চান। ডিসেম্বরের শেষ দিকে কিংবা জানুয়ারিতে জাতীয় কনভেনশনের মাধ্যমে এ রাজনৈতিক জোট গঠন করা হবে। তবে এটি ১৮ দলীয় জোটভুক্ত হবে না।
সূত্র মতে, নতুন জোট গঠন নিয়ে দেশে-বিদেশে আলোচনা চলছে। অনেকেই আওয়ামী লীগ ও বিএনপির বাইরে একটি শক্তিশালী জোট চাইছেন। এ লক্ষ্য নিয়েই বিকল্প ধারা, গণফোরামসহ কিছু রাজনৈতিক দলের নেতারা কাজ করছেন। সমমনা কয়েকটি রাজনৈতিক দল সিপিবি, জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, জেএসডি, এনডিপি, লেবার পার্টিসহ আরো কয়েকটি দলের সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে। তবে কারা জোটে থাকবেন, তা এখনো নির্ধারিত হয়নি।
জানা গেছে, এ মতবিনিময় সভায় আওয়ামী লীগ, বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হলেও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও জামায়াতে ইসলামীর কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন