রাজধানীর মিরপুর ১৩ নম্বর সেকশনের একটি ভাড়াবাসা থেকে গতকাল বুধবার গভীর রাতে ৫০০টি গুলিসহ দুই পুলিশকে আটক করা হয়েছে।
তাঁরা হলেন, পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) নায়েক জাংলাল চাকমা (৩৮) ও প্রেম চাকমা (৩৬)। পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে তাঁদের হস্তান্তর করা হয়েছে।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আহমেদ জানান, নায়েক জাংলাল চাকমা ও প্রেম চাকমা ৫০০টি গুলি বিক্রির জন্য পার্বত্য চট্টগ্রামে যাবেন বলে তাঁরা খবর পান। এর ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। বাসা থেকে একে-৪৭ রাইফেলের ৫০০টি গুলিভর্তি দুটি ব্যাগ উদ্ধার করে পুলিশ।
কাফরুল থানা সূত্র জানায়, জাংলাল চাকমা ও প্রেম চাকমা পুলিশকে বলেছেন যে ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তির আওতায় তাঁরা পুলিশ বাহিনীতে যোগ দেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কাছে ৫০০টি গুলি পাঁচ লাখ টাকায় বিক্রির চুক্তি হয়। সেই চুক্তি অনুসারে গুলিগুলো তাঁরা পার্বত্য চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন।
এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো মামলা হয়নি।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন