ঈদ উপলক্ষে বিভিন্নভাবে চাঁদাবাজি হচ্ছে বলে স্বীকার করেছেন যোগাযোগযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। তবে তিনি দাবি করেছেন চাঁদাবাজি কমেছে।
তিনি বলেন, “চাঁদাবাজি দীর্ঘ দিনের সমস্যা। চাঁদাবাজি প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তবু হচ্ছে। কিন্তু কমে এসেছে।”
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, “ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে টার্মিনালগুলোতে বাড়তি ভাড়া আদায়ের
অভিযোগ তেমন নেই। পর্যাপ্ত টিকেট আছে। কালো বাজারির দৌরাত্মও কমেছে।” মহাসড়েকে বেহাল অবস্থা নেই দাবি করে ওবায়দুল কাদের বলেন, “মহাসড়ক চলাচল উপযোগী। তবে সমস্যা হচ্ছে মহাসড়ক ও পরিবহন ব্যবস্থাপনায়।” যোগাযোগমন্ত্রী বলেন, “জেলা প্রশাসক, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, উপজেলা প্রশাসন ও র্যাব সক্রিয় রয়েছে।” এর পাশপাশি জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সহযোগিতা চাইলেন মন্ত্রী। গাবতলী টার্মিনাল ও রাস্তায় বাস যাত্রীদের কাছ থেকে মালামালের বিপরীতে বৃহস্পতিবার সকালেও চাঁদবাজি হয়েছে। সাংবাদিকদের এমন অভিযোগ শুনে মন্ত্রী তাৎক্ষণিক ভিজিলেন্স টিম পাঠানো নির্দেশ দেন। রাস্তা খারাপের কারণে যানজট হচ্ছে, এমন অভিযোগ নেই উল্লেখ করে যোগাযোগমন্ত্রী বলেছেন, “জানজট নিরসন একা যোগাযোগ মন্ত্রণালয়ের নয়, সকলের সম্মিলিত প্রয়াস দরকার।” গরুবাহী ট্রাকগুলোর অধিকাংশেরই ফিটনেস নেই উল্লেখ করে যোগাযোগমন্ত্রী বলেন, “যাত্রীর তুলনায় গাড়ির সক্ষমতা কম, সড়কে আইন না মানার প্রবণতা, হাইওয়ে পুলিশের স্বল্পতা, গরুবাহী গাড়ির ধীরগতি ও ফিটনেস বিহীন ট্রাকগুলোই যানজটের অন্যতম কারণ।” তবে বিগত সময়ের চেয়ে যানজট অনেক কম বলেও দাবি করেন মন্ত্রী। ঈদে বিআরটিসির সার্ভিস প্রসঙ্গে মন্ত্রী বলেন, “ঈদ উপলক্ষে মোট ৮৪০টি বিআরটিসির বাস দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে ৪৫০টি এবং অন্যান্য ডিপো থেকে ৩৯০টি। আর জরুরি প্রয়োজনে প্রস্তুত রাখা হয়েছে ৩০টি।” এলিভেটেড একপ্রেসওয়ে যোগাযোগমন্ত্রী বলেন, “চলতি অর্থ বছরেই শুরু হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। পরিবর্তিত এলাইনমেন্ট সংশোধন করে জমা দিয়েছে বিনিয়োগকারী প্রতিষ্ঠান। বিশেষজ্ঞ কমিটি কারিগরি দিক দেখছে। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন হবে।” দ্বিতীয় পদ্মাসেতু দ্বিতীয় পদ্মাসেতু নিয়ে খালেদা জিয়ার কথা বলাকে স্বাগত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “তার দলের (বিএনপির) লোকজনকে দিয়ে সড়ক বিভাগে খোঁজ-খবর নিয়ে ব্রিফ করতে পারতেন। তবু দ্বিতীয় পদ্মাসেতু নিয়ে বিদেশে কথা বলার জন্য থালেদা জিয়াকে ধন্যবাদ।” তিনি জানান, পিপিপি ভিত্তিতে নির্মাণে প্রাক যোগ্যতা যাচাইয়ে দরপত্র আহবান করা হয়েছে। তিনটি আগ্রহী প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে। এরমধ্যে চীনের প্রতিষ্ঠান রয়েছে একটি। মূল্যায়নের জন্য পরামর্শক নিয়োগ প্রক্রিয়াধীন। নিরাপদ সড়ক বিদস নিরাপদ সড়ক দিবসের দাবির বিষয়ে যোগাযোগ মন্ত্রী বলেন, “এ বিষয়টি নিয়ে কাজ হচ্ছে না তা নয়। গত ৪ অগস্ট থেকে ওয়েব সাইটে দেওয়া হয়েছে। ত্রিশ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে জনসাধারণের মতামত জানাতে। দিবস নির্বাচন করতে চারটি দিন বেছে নেওয়া হয়েছে। এ মধ্যে ৩১ জুলাই রয়েছে, যে দিন অতিরিক্ত সচিব মারা যান। মীরেরসরাইয়ে ৪০ শিক্ষার্থীদের মৃত্যু দিন ১১ জুলাই, মিশুক-মনিরের মৃত্যু দিন ১৩ আগস্ট এবং চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রীর মৃত্যুর দিন ২২ অক্টোবর রয়েছে। এসব দিনগুলোর কোনটি নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করা হবে তার জন্য জনমত যাচাইয়ে ওয়েব সাইটে দেওয়া হয়েছে।” এডিবি বাস্তবায়ন যোগাযোগ মন্ত্রী বলেন, “এ পর্যন্ত বর্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে মাত্র ৯ শতাংশ আর এবার বর্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে ২২ শতাংশ। যা দ্বিগুণেরও বেশি।”

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন