ডেসটিনি গ্রুপ এক হাজার ৪৫৪ কোটি টাকা তসরুফ এবং দুই হাজার ৩৪৫ কোটি টাকা
আর্থিক অনিয়ম করেছে। শিগগিরই ডেসটিনি গ্রুপের কাজকর্ম পরিচালনার জন্য একজন
প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডেসটিনি গ্রুপের যে অনিয়ম হয়েছে,
তা আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষা করা হবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব গোলাম হোসেন এসব কথা জানিয়েছেন।
গোলাম হোসেন বলেন, ‘ডেসটিনির কর্মকাণ্ড এতই যে এটি জাতীয় সংকটের চেয়ে কোনো অংশে কম বলা যায় না বা দেখা যায় না।’ প্রয়োজনে বিদ্যমান আইন সংশোধন করে প্রশাসক নিয়োগ করা হবে বলেও জানান তিনি।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন