গলাচিপা প্রতিনিধিঃ গলাচিপার ছয়আনি বেসরকারী
রেজিস্টার্ড প্রথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদ গঠনকে কেন্দ্র করে চার দিন যাবত
ছাত্র-ছাত্রীদেরকে বিদ্যালয়ে যেতে দিচ্ছে না অভিভাবকরা৷ সোমবার থেকে
ছাত্র-ছাত্রীরা স্কুলে না আসায় পাঠদানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে৷সূত্র
জানায়, গলাচিপা
উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের ছয়আনি বেসরকারী রেজিস্টার্ড প্রথমিক বিদ্যালয়ের
পরিচালনা পরিষদ গঠনের জন্য গত ১৮মার্চ তফসিল ঘোষণা করা হয়৷ গত ১৯ জুলাই ১২ জন
সদস্যের উপস্থিতে ৭ ভোট পেয়ে মো.নাসির উদ্দিন সভাপতি নির্বাচিত হন৷ কিন্তু প্রধান
শিক্ষক তার মনপুত সভাপতি নির্বাচিত করতে না পেরে কমিটি গঠন নিয়ে টাল বাহানা শুরু
করে ৷ পরিচালনা পর্ষদ অনুমোদনের জন্য বিধি মোতাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তার অফিসে
জমা দেয়ার কথা থাকলেও প্রধান শিক্ষক অধ্যাবধি জমা দেননি৷ এঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা
গত সোমবার থেকে তাদের সনত্মানদের স্কুলে পাঠাচ্ছেনা৷ গত চার দিন ধরে হাতে গোনা
কয়েকজন ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে উপস্থিত হয়৷ চতুর্থ শ্রেণীর ছাত্র মেহেদী হাসানের
বাবা মো.শহিদুল চৌকিদারসহ আরও কয়েক অভিভাবক জানান, প্রধান শিক্ষক নিজের মনমত সদস্য নির্বাচিত করতে
না পেরে কমিটি ঘোষনা করছে না৷ এছাড়া শিক্ষকরা শ্রেণীকক্ষে ঠিকমত পাঠদান করেন না
এবং বেলা তিনটার আগেই স্কুল ছুটি দিয়ে বাড়ি যায়৷ এতে ছেলে-মেয়েদের লেখাপড়া
মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে৷ প্রধান শিক্ষক খান আলাউদ্দীন ছাত্র-ছাত্রী কম আসার কথা
স্বীকার করে বলেন, যথা সময়
দাতা সদস্য নির্বাচিত না করতে পারায় পরিচালনা পর্ষদ গঠন করা সম্ভব হয়নি৷ এনিয়ে
এলাকায় কিছু সমস্যা হয়েছে ২/১ দিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে৷ এব্যাপারে
উপজেলা শিক্ষা অফিসার মো.হারুন অর রশিদ জানান, সংশ্লিষ্ট সহকারী শিক্ষা অফিসারকে ঘটনা সত্যতা
যাচাই এর জন্য পাঠানো হয়েছে৷ দ্রুত সমস্যা সমাধান করা হবে৷

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন