![]() |
| ক্রিস্টোফার স্টিভেনস |
লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা সূত্র জানায়, অস্ত্রধারীর ছোঁড়া রকেটে মার্কিন রাষ্ট্রদূত ও তিন কর্মী নিহত হয়েছেন।
মহানবীকে (স.) কটাক্ষ করে যুক্তরাষ্ট্রের একটি চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে বিক্ষোভের এক পর্যায়ে বেনগাজীতে অবস্থিত মার্কিন উপ-দূতাবাসে (কনস্যুলেট) গতকাল মঙ্গলবার সশস্ত্র ব্যক্তিরা হামলা চালায়। এতে একজন মার্কিন কর্মী নিহত হন।
লিবিয়ার ওই কর্মকর্তা জানান, হামলার ঘটনার পর মার্কিন রাষ্ট্রদূত সেখান থেকে নিরপদ স্থানে যাওয়ার জন্য গাড়িতে করে রওনা হচ্ছিলেন। এ সময় তাঁর গাড়িকে লক্ষ্য করে অস্ত্রধারীরা রকেট ছুঁড়লে রাষ্ট্রদূত ও তিন কর্মী নিহত হন। তিনি বলেন, রাষ্ট্রদূত ও অপর তিন কর্মীর মরদেহ যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য মার্কিন দূতাবাস ত্রিপোলিতে একটি সামরিক বিমান পাঠিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এখন পর্যন্ত তাদের এক কর্মীর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন