রাজধানীর মৎস্যভবন এলাকা থেকে সিটি কলেজের ১২ ছাত্রকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
বুধবার বিকেলের দিকে তাদের আটক করা হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, ঢাকা কলেজ ও সিটি কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনান জের ধরে সিটি কলেজের ছাত্ররা জড়ো হয়ে মৎস্যভবন এলাকায় গাড়ি ভাংচুরের চেষ্টা করছিল। সেখান থেকে ১২ জনকে আটক করা হয়েছে। এরা সবাই সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
আটককৃতরা হলো- জোবায়ের, সাইদ, সোহেল, ইসমাইল, শফিকুল, রাতুল, রাফসান, আরিফ, তানভীর. ইমারান, রাজ ও সিয়াম।
আটক ছাত্রদের বিরুদ্ধে মামলা হবে কিনা জানতে চাইলে মাসুদ রানা আরও জানান, এখনই বলা যাচ্ছে না। পরে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য সিটি করেজের ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় গত দুদিন ধরে ঢাকা কলেজ ও সিটি কলেজের ছাত্রদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এরইমধ্যে কয়েকদফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন