মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার দেওয়া বিশেষ অভ্যর্থনা পার্টিতে আমন্ত্রিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
রোববার স্থানীয় সময় সকালে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন এসব তথ্য জানিয়েছেন।
এছাড়া রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে দেওয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
পাশাপাশি মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সঙ্গে একান্তে সাক্ষাৎসহ গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী এবার জাতিসংঘের ৬৭তম অধিবেশনে যোগ দিতে আসছেন।
হিলারি ক্লিনটনের আমন্ত্রণ সম্পর্কে রাষ্ট্রদূত ড. আব্দুল মোমেন আরো জানান, একই সময়ে পূর্ব-নির্ধারিত কর্মসূচি থাকায় প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যসূচিতে পরিবর্তন আনার চেষ্টা চলছে।
ড. আব্দুল মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসূচি সম্পর্কে বলেন, “প্রধানমন্ত্রীর এবারের সফর খুবই গুরুত্বপূর্ণ। আগামী ২৪ অক্টোবর ‘আইনের শাসন’-এর ওপর উচ্চ পর্যায়ের একটি সভায় প্রধানমন্ত্রী ‘ফেয়ার ল অ্যান্ড জাস্টিস’-এর পক্ষে তার যুক্তি তুলে ধরবেন। এতে যথাযথ ও প্রয়োজনীয় আইন প্রণয়ন ও বিচারিক দায়িত্ববোধের ওপর গুরুত্ব আরোপ করবেন । সভায় ৮২ জন অতিথির মধ্যে তিনি হবেন উদ্বোধনী বক্তা।”
এদিন সন্ধ্যায় তিনি ফার্স্টলেডি মিশেল ওবামা ও প্রেসিডেন্ট বারাক ওবামার দেওয়া বিশেষ সংবর্ধনা পার্টিতে অংশ নেবেন। প্রসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
পরদিন ২৫ অক্টোবর রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে আয়োজিত প্রাতঃরাশ সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে অভাবনীয় সাফল্যে ‘মডেল রাষ্ট্র বাংলাদেশ’-এর রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি ‘এডুকেশন ইনিশিয়েটিভ’ শীর্ষক সেমিনারে বক্তৃতা করবেন।
২৬ অক্টোবর সকালে জাতিসংঘ কার্যালয়ে ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম’-এর উচ্চ পর্যায়ের আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। দুপুরে বাংলাদেশে পুষ্টিমান পূরণে প্রয়োজনীয় সহযোগিতায় বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে একটি সেমিনারে বক্তব্য দেবেন।
উল্লেখ্য, এ মুহূর্তে পুষ্টিহীনতা না থাকলেও বাংলাদেশে ৫৩ শতাংশ শিশুর পরিমিত পুষ্টির অভাব রয়েছে।
এদিন সন্ধ্যায় বাংলাদেশিদের দেওয়া নাগরিক সংবর্ধনায় বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৬৭তম অধিবেশনে বক্তৃতা করবেন ২৭ অক্টোবর নিউইয়র্ক সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এর আগে তিনি মিসেস বান কি মুনের সভাপতিত্বে অটিজম বিষয়ক সেমিনারে বক্তব্য রাখবেন।
ড. আব্দুল মোমেন জানান, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সবাইকে নিয়েই এবার ২৮ অক্টোবর তার জন্মদিন কাটাবেন বলেও রাষ্ট্রদূত জানিয়েছেন। তবে দেশে ফেরার আগে তিনি নিউইয়র্কের সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করবেন বলেও নিশ্চিত করেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়মিত শারিরীক চিকিৎসার বিষয়টিও মাথায় রয়েছে।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন