জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার
সঙ্গে সাক্ষাত করেছেন বিশিষ্ট আইনজ্ঞ ব্যারিস্টার রফিক-উল হক এবং প্রখ্যাত
কবি ও লেখক ফরহাদ মজহার। খালেদা জিয়ার গুলশানের বাসায় শনিবার রাত ৮টা থেকে
প্রায় ১০ টা পর্যন্ত তাদের একান্ত বৈঠক চলে।
বিএনপির দুটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বৈঠকে সংবিধানের পঞ্চদশ সংশোধনী
ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলটির চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করেছেন
এরশাদের আমলের অ্যাটর্নি জেনারেল জনাব রফিক এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক
জনাব মজহার।
এছাড়া বিএনপি নেত্রীর ছোট ভাইয়ের সাম্প্রতিক মৃত্যুতে তারা তাকে সমবেদনা
জানান। প্রসঙ্গত, খালেদা জিয়ার ছোট ভাই ও বিএনপির সাবেক সংসদ সদস্য সাঈদ
ইস্কান্দার গত রোববার নিউইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
তবে বৈঠক সম্পর্কে জানতে চাইলে ব্যারিস্টার রফিক-উল হক বলেন, শুধু সমবেদনা জানাতেই তারা গিয়েছিলেন। কোনো রাজনৈতিক আলাপ হয়নি।
তবে বৈঠক সম্পর্কে জানতে চাইলে ব্যারিস্টার রফিক-উল হক বলেন, শুধু সমবেদনা জানাতেই তারা গিয়েছিলেন। কোনো রাজনৈতিক আলাপ হয়নি।
এর আগে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যারিস্টার রফিক-উল হক সাংবাদিকদের বলেছিলেন, বর্তমান রাজনৈতিক সমস্যার সমাধানের জন্য তিনি প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতাকে নিয়ে আলোচনার উদ্যোগ নিবেন।
আজই একজনের সঙ্গে দেখা করবেন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন।
অবশ্য বৈঠকের পর তিনি বললেন, “সকালে অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে কথা বলেছি তা সেখানেই শেষ। এটা নিয়ে বৈঠকে কোনো কথা হয় নি।”
শনিবার দুপুরে মুক্তচিন্তা নামের একটি সংগঠনের এ অনুষ্ঠানে ব্যারিস্টার রফিক-উল হক সাংবাদিকদের জানান, নির্বাচনকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে তার আপত্তি নেই।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন