নিয়ম ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি ড. অধ্যাপক নজরুল ইসলামের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীরা শুক্রবার জানিয়েছেন, বর্তমান ভিসির অধীনে ক্লাসে ফিরতে তাদের আপত্তি নেই।
তবে প্রোভিসিকে প্রত্যাহার, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা তুলে নেয়া ও আবাসিক হলের দায়িত্বে থাকা শিক্ষকসহ প্রয়োজনীয় প্রশাসনিক রদবদলে যে প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ; সেসব বাস্তবায়ন করার আগে ক্লাসে ফিরছেন না তারা।
বিকেলে বুয়েট ক্যাম্পাসে আন্দোলনকারী নেতারা এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
আন্দোলনকারীদের পক্ষে লিখিত বক্তব্যে সুদীপ্ত সাহা বলেন, শিক্ষামন্ত্রীকে দেয়া গুচ্ছ প্রস্তাবের মধ্যে ‘‘সুনির্দিষ্টভাবে উপ-উপাচার্যের প্রত্যাহার, মামলা সংক্রান্ত জটিলতার পূর্ণ নিষ্পত্তি, হল প্রশাসনসহ সকল প্রয়োজনীয় প্রশাসনিক রদবদল- এই সকল প্রস্তাব সম্পূর্ণ বাস্তবায়ন হয়ে গেলে ক্লাসে ফিরে যেতে আমরা প্রস্তুত।’’
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘‘উপ উপাচার্যের অপসারণ, শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও হয়রানি-লাঞ্ছনা না করার বিষয়ে শিক্ষামন্ত্রীর আশ্বাসের সম্পূর্ণ বাস্তবায়ন হয়ে গেলে ক্লাসে ফিরে যেতে আমরা প্রস্তুত।’’
তিনি বলেন, ‘‘ শিক্ষামন্ত্রী সঙ্গে আমাদের আলোচনায় উপচার্য ও উপ-উপচার্যের কর্মকাণ্ডে তাদের ক্ষোভ, হতাশা ও অনাস্থার কথা তুলে ধরেছিলাম। আমাদের সমস্যার বাস্তবতা শিক্ষামন্ত্রী আন্তরিকভাবে অনুধাবন করেছেন এবং বুয়েটের মর্যাদা রক্ষায় শিক্ষার্থীদের নৈতিক অঙ্গীকারের প্রশংসা করেছেন। তিনি বৈঠকে আমাদের তিনটি সুনির্দিষ্ট বিষয় অবহিত করেছেন। তা হলো বুয়েটের ঐতিহ্য, শিক্ষার পরিবেশ পুনরুদ্ধার ও রক্ষার জন্য সব ব্যবস্থা নেয়া হবে বলে তিনি প্রত্যক্ষ নিশ্চয়তা দিয়েছেন। আন্দোলনকারী যে কোনো শিক্ষার্থীকে কোনো একাডেমিক অবিচার, শারীরিক লাঞ্ছনা এবং প্রশাসনিক হয়রানির শিকার হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণপূর্বক সমাধান করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি। সম্মানিত শিক্ষকদের সঙ্গে মন্ত্রীর আলোচনায় যে গুচ্ছ প্রস্তাব তুলে ধরা হয়েছে, সেগুলো খুব দ্রুত বাস্তবায়ন করা হবে এবং এ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।”
তিনি আরো বলেন, ‘‘তবে উপাচার্যের পদত্যাগ বা অপসারণের দাবিটি অত্যন্ত স্পষ্ট। শিক্ষা মন্ত্রী বুয়েটের ঐতিহ্য ও শিক্ষার পরিবেশ পুনরুদ্ধার এবং রক্ষার স্বার্থে সকল ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের ও আমাদের সম্মানিত শিক্ষকদের তিনি উপাচার্যের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন। ওই পরিপেক্ষিতে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে দ্রুততম সময়ে মধ্যে উপাচার্যের পদত্যাগ বা অপসারণের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করলে সকলের প্রাণের দাবি পূরণ হবে এবং বুয়েটের ঐতিহ্য রক্ষা পাবে।’’

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন