রাজশাহীর মোহনপুরে বাস ও হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে আজ শনিবার সকাল সাতটার দিকে ১০ জন নিহত হয়েছে। এদের মধ্যে রবিন হিউম্যান হলারটির চালক এবং বাকি নয়জন যাত্রী। তাত্ক্ষণিক অন্যদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হিউম্যান হলারটি আজ সকালে মোহনপুর থেকে যাত্রী নিয়ে রাজশাহীতে ফিরছিল। রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুরের খয়রা এলাকায় নওগাঁগামী একটি বাসের সঙ্গে হিউম্যান হলারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হিউম্যান হলারের চালক এবং সামনের সিটে বসে থাকা দুজন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সাতজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিত্সকেরা তাদের মৃত ঘোষণা করে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন