শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা অনুযায়ী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহ-উপাচার্যকে প্রত্যাহার ও শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এগুলো করার জন্য কিছু আইনি ধাপ পার করতে হয়। শিগগিরই এ আইনি ধাপও শেষ হয়ে যাবে।
আজ শুক্রবার রাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বুয়েটের ক্লাস শুরু হয়ে গেলে পরিবেশও আশা করি সুষ্ঠু ও স্বাভাবিক হবে। এ অবস্থায় শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাব, তাঁরা যেন ক্লাসে ফিরে যান।’
এর আগে আজ বিকেলে বুয়েট ক্যাম্পাসের কাউন্সিল ভবনের সামনে সংবাদ ব্রিফিংয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সুদীপ্ত সাহা বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সহ-উপাচার্যকে প্রত্যাহার ও শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়াসহ অন্য সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলেই ক্লাসে ফিরবেন বুয়েটের আন্দোলনকারীরা, এর আগে নয়। তাঁরা উপাচার্যের অপসারণের দাবি থেকে সরে আসেননি।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন