চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার চরম দলীয়করণের মাধ্যমে দেশের শিক্ষা প্রতিষ্ঠাগুলোকে ধ্বংস করে দিয়েছে। সরকার যেভাবে শিক্ষা ব্যবস্থার ওপর অনিয়ম, দুর্নীতি আর দলীয়করণ করছে তাতে দেশবাসী মনে এ আশঙ্কা দেখা দিয়েছে যে, এই সরকার এই জাতিকে শিক্ষিত হিসাবে দেখতে চায় কি না।
তিনি বৃহস্পতিবার বিকালে বুয়েটসহ দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, অব্যবস্থাপনা ও সরকারদলীয় লোকদের টেন্ডারবাজি ও চাদাঁবাজির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী চট্টগ্রাম মহানগর ১৮দলীয় জোটের উদ্যেগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এ কথা বলেন ।
নাসিমন ভবন বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিশাল বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
খসরু বলেন, “শুধু অনিয়ম ও দুর্নীতি নয় সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজেদের দলের ভিসি নিয়োগ, শিক্ষক নিয়োগ, ভর্তি বাণিজ্য, এমনকি তৃতীয় শ্রেনীতে পাশ করার লোককেও শিক্ষক হিসাবে নিয়োগ দিয়ে দলীয়করণের নজীরবিহীন ইতিহাস সৃষ্টি করেছে। আরো আশ্চর্য্যের বিষয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তালিকা দিয়ে দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের দলীয় ছাত্র ভর্তি করাতে বাধ্য করা হচ্ছে।
বুয়েটের মতো নামকরা শিক্ষা প্রতিষ্ঠান আজকে সরকারের নগ্ন দলীয়করণের কারনে বন্ধ রয়েছে অভিযোগ করে এই অপতৎপরতা বন্ধ করতে হলে কঠোর আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন ।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম বলেন, “বর্তমান সরকার বিগত চার বছরে দেশের জনগণকে কিছুই দিতে পারেনি। আর তাই এই সরকার যত তাড়াতাড়ি বিদায় হবে তত তাড়াতাড়ি দেশের মানুষ শান্তি পাবে।
জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগর আমীর মাওলানা শামসুল ইসলাম এমপি’র সভাপতিত্বে উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম সভাপতি মাওলানা মাঈনুদ্দিন রূহি, বিজেপি আহবায়ক নুর মোহাম্মদ খান, কেন্দ্রীয় জামায়াত নেতা শাহজাহান চৌধুরী, মহানগর বিএনপি সহ-সভাপতি সামশুল আলম, খেলাফত মজলিশ চট্টগ্রাম সভাপতি অধ্যাপক খুরশীদ আলম, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ান।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন