নিজস্ব প্রতিবেদক/বাংলারবার্তাটুয়েন্টিফোর.কমঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলায় ক্ষোভ প্রকাশ করে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, “ওই হামলার সঙ্গে যারা জড়িত তাদের ২৪ ঘণ্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’’
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি দাবি জানান। হলমার্কসহ সকল অর্থ কেলেঙ্কারি ও সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গণফোরাম এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
সোমবার জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি’র সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ছাত্রলীগ কর্মীরা তাদের ওপর হামলা করে। ছাত্রদলের নেতাকর্মীদের পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়। এতে প্রায় ২০ নেতাকর্মী আহত হয়েছেন।
ড. কামাল হোসেন বলেন, ‘‘ছাত্রলীগ মুক্তিযুদ্ধ, ছয় দফাসহ বিভিন্ন ক্ষেত্রে ঐতিহাসিক গৌরবোজ্জল ভুমিকা পালন করেছে। সেই সংগঠনের নামে কি এই অপবিত্র কাজ করা যায়? তারা সাবেক সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন ও আবদুর রাজ্জাককে অপমান করেছে। এরা কারা? কাদের সন্তান?।’’
তিনি বলেন, ‘‘এদের মাতা-পিতাদের হাত জোর করে বলবো, আপনারা সন্তানদের নিয়ন্ত্রণ করুন। বিশ্ববিদ্যালয়রে প্রক্টররা এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন তা ২৪ ঘন্টার মধ্যে জনগণকে জানাতে হবে।’’
ড. কামাল বলেন, ‘‘ছাত্রলীগ তাদের অতীত ঐতিহ্য ও গৌরবকে পদদলিত করেছে। তাদেরকে দলীয় স্বার্থে ব্যবহার করা হচ্ছে। এদেরকে এখন গুণ্ডামী ও মাস্তানি করা লাইসেন্স দেয়া হচ্ছে। তাই তারা যা খুশি তা করে যাচ্ছে। এভাবে একটি দেশ চলতে পারে না।’’
সোনালী ব্যাংক ও হলমার্ক গ্রুপের অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিচার দাবি করে তিনি বলেন, ‘‘এই কেলেঙ্কারির সঙ্গে যে বা যারা দায়ী তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সংসদীয় গণতন্ত্র ব্যর্থ হলে লম্বা লম্বা কনাফরেন্স করে কোনো লাভ হবে না। পদত্যাগ করুন।’’
বিগত বিএনপি-জামায়াত জোটের সমালোনা করে গণফোরামের এই নেতা বলেন, ‘‘সে সময়ে হাওয়া ভবনের নামে যা করা হয়েছিল মানুষ তা ভুলে যাচ্ছে। সাবেক প্রেসিডেন্টের সন্তানরা যে সব অপকর্ম করেছেন তা বিদেশেও প্রমাণিত হয়েছে। এটি ভুলে গেলে চলবে না।’’
আগামী ৪৮ ঘন্টার মধ্যে সে সব দুর্নীতির তথ্য প্রমাণ জনগণের কাছে তুলে ধরার আহবান জানিয়ে তিনি বলেন, ‘‘সরকার এটি না করলে বিটিভিতে পাঁচ মিনিট সময় আমাকে দেয়া হোক। তাও না পেলে যে কোনো টিভিতে পাঁচ মিনিট সময় চাই। নিশ্চিই তারা তা দিবে। তা না হলে গণফোরাম নিজ উদ্যোগে তা প্রকাশ করবে।’’
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ফোরামের সহাসচিব মোস্তফা মহসিন মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ, কোষাধ্যক্ষ সেলিম উদ্দিন ও কেন্দ্রীয় নেতা জাহানারা বেগম।
![]() |
| ড. কামাল |

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন