মহানবীকে (সা.) ব্যঙ্গ করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে কয়েকটি ইসলামী দল। আজ শুক্রবার অনুষ্ঠিত এ বিক্ষোভ থেকে ‘ইনোসেন্স অব মুসলিম’ চলচ্চিত্রের নির্মাতা শ্যাম বাসিলের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে এ বিষয়ে নিন্দা ও প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হয়।
বাদ জুমা বায়তুল মোকাররমের সামনে থেকে ইসলামী ঐক্যজোট, ইসলামী ঐক্য আন্দোলন, খেলাফত আন্দোলন ও জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পল্টন মোড় ও বিজয়নগর হয়ে প্রেসক্লাবের সামনে শেষ হয়। সেখানে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ান। পরে সমাবেশে বক্তারা বলেন, সাতদিনের মধ্যে শ্যাম বাসিলকে গ্রেফতার করা না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে ইসলামী ঐক্যজোট মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, মহানবীকে (সা.) অবমাননা করে চলচ্চিত্র নির্মাণ করে আবারও বিশ্ব মুসলিম ও মানবতার বুকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বর্তমান সরকারের উদ্দেশে তিনি বলেন, অবিলম্বে এই জঘন্য কর্মকাণ্ডের বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব পাস করতে হবে এবং মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানাতে হবে। অন্যথায় দেশের মুসলিম সমাজ এই সরকারকেও ক্ষমা করবে না।
সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা যুবায়ের আহমদ, ফারুক আহমদ, গাজী ইয়াকুব, আলতাফ হোসাইন প্রমুখ।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন