অবৈধভাবে অর্থ হস্তান্তরের অভিযোগে করা দুদকের মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন, গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদসহ পাঁচজনের জামিন বাতিল করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আখতারুজ্জামান এ আদেশ দেন।
জামিন বাতিল হওয়া অন্য কর্মকর্তারা হলেন: ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক ও পরিচালক সাঈদ-উর-রহমান।
গত ৬ আগস্ট এ মামলায় হাকিম আদালত থেকে জামিন পেয়েছিলেন তাঁরা। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহ তাঁদের জামিনে মুক্তির আদেশ দিয়েছিলেন। এ ধরনের মামলায় হাকিম আদালত থেকে জামিন দেওয়ার ঘটনাকে আইনজীবীরা অবিশ্বাস্য বলে উল্লেখ করেন।
গত ৩১ জুলাই কলাবাগান থানায় রফিকুল আমীন, হারুন-অর-রশিদসহ ডেসটিনির ২২ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুটি মামলা করে দুদক। মামলায় বলা হয়, সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে তিন হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন