অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িত হলমার্ক গ্রুপ ভাড়া করা লোকদের নিয়ে প্রতিষ্ঠানটির হেড অফিসের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
মঙ্গলবার বিকেলে মিরপুরে (তালতলা, পশ্চিম কাফরুল) ২০৫/৪, বেগম রোকেয়া স্মরণি প্রধান সড়কের পাশে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে মিডিয়ার সমালোচনা করে হলমার্কের কয়েকজন কর্মকর্তারা বক্তব্য দেন।
এ সময় তালতলা এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। ফলে যানজটেরও সৃষ্টি হয়।
বিকেল চারটায় তালতলা ও পশ্চিম কাফরুল এলাকার দুই শতাধিক মানুষ বেগম রোকেয়া স্মরণিতে প্রধান সড়কে একটি মিছিল বের করে। মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশই নিম্ন আয়ের মানুষ এবং স্থানীয় যুবক। মিছিলটি তালতলা হয়ে হলমার্কের হেড অফিসের সামনে মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য দানকারী হলমার্ক গ্রুপের সাইট ম্যানেজার রাশেদুল ইসলাম খান মূলত সমন্বয়কের ভূমিকা পালন করেন। তিনি নিজেই মাইকে প্রতিষ্ঠানের পক্ষে স্লোগান দেন- ‘হৈ হৈ রৈ রৈ হলমার্কের শ্রমিকরা যাবে কই’। তার এমন স্লোগানে সুর মেলান ভাড়াটে লোকজন।
মানববন্ধনে রাশেদুল ইসলাম ছাড়াও হলমার্কের আরেক কর্মকর্তা শফিকুল ইসলাম বুলু বক্তব্য রাখেন।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন