মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এ কে এম জহির আহমেদ অসুস্থতার কারণে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। আজ মঙ্গলবার দুপুর দেড়টার পর তিনি আইন মন্ত্রণালয়ে এসে এ অব্যাহতিপত্র দিয়ে যান।
জানতে চাইলে আইন ও বিচার বিভাগীয় সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তিনি (বিচারক) অসুস্থতার জন্য অব্যাহতি চেয়েছেন।’
আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী অব্যাহতিপত্রটি প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।
২০১০ সালের ২৫ মার্চ মানবতাবিরোধী অপরাধের বিচারে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের বিচারক প্যানেল গঠন করা হয়। সেখানে নিয়োগ পান বিচারক এ টি এম ফজলে কবীর ও অবসরপ্রাপ্ত জেলা জজ জহির আহমেদ।
পরে এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি আনোয়ারুল হককে সেখানে স্থলাভিষিক্ত করা হয়।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন