বাংলারবার্তাটোয়েন্টিফোর.কমঃ
আগামী তিন বছর ন্যামের চেয়ারম্যান থাকাকালে ইরানের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন থাকবে বলে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি হুসেইন খামেনিকে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসস এর।
১৬তম ন্যাম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইরান সফররত প্রধানমন্ত্রী শুক্রবার খামেনির সঙ্গে সাক্ষাত করেন। এ সময় মুসলিম উম্মাহর মধ্য সংহতির প্রয়োজনীয়তার ওপরও জোর দেন প্রধানমন্ত্রী এবং আশা প্রকাশ করেন ওআইসি মুসলিম দেশগুলোর মধ্যে আলোচনা করে উম্মাহর মধ্যকার সমস্যার সমাধানে উদ্যোগী হবে।
আয়াতুল্লাহ খামেনি এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের স্বাগত জানান এবং ন্যাম শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
দু’টি ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের বিষয় তিনি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন এবং জাতিসংঘ ন্যাম, ওআইসি ও ডি-৮-এর মতো বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।
পরে তিনি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন যে, অভিন্ন স্বার্থে উভয় দেশ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এক সঙ্গে কাজ করতে পারে।
তিনি আশা প্রকাশ করেন যে, ন্যামের নতুন সভাপতি হিসেবে ইরান সদস্য দেশগুলোর মধ্যে সংহতি জোরদারে কার্যকর ভূমিকা পালনে সক্ষম হবে। এ বিষয়ে তিনি বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।
তেহরানের শীর্ষ নেতা দু'দেশের মধ্যে বিশেষ করে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বিস্তৃত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
প্রধানমন্ত্রী ইরানী নেতাকে ধন্যবাদ জানান এবং ১৬তম ন্যাম শীর্ষসম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তার প্রেরণামূলক বক্তব্যের প্রশংসা করেন।
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী স্মরণ করেন যে, এই আগস্ট মাসেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ হন। আয়াতুল্লাহ খামেনী এ সময় বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি, এ্যাম্বাসেডর এটলার্জ মো. জিয়াউদ্দিন, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস ও ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার আব্দুস সাত্তার।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট ও ন্যামের বর্তমান চেয়ারম্যান মাহমুদ আহমদিনেজাদের সঙ্গে বৈঠক করেন।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন