যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি আবার অভিযোগের তির ছুড়েছেন বারাক ওবামার দিকে। রমনির দাবি, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রে জন্ম নেননি। তাই দেশের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করার যোগ্যতা তাঁর নেই।
আল জাজিরায় প্রকাশিত খবরে মিট রমনি বলেন, ‘কেউ আমার জন্মসনদ দেখতে চাননি।’ গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিশিগানে এক জনসভায় রমনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণ জানে যে রমনি এখানেই জন্মেছে এবং বড় হয়েছে।’ জনসভায় সমবেত সাত হাজার লোকের উদ্দেশে হাসিমুখে রমনি এ কথা বলেন। এ সময় তাঁর পাশে স্ত্রী অ্যানও ছিলেন।
ওবামাবিরোধী প্রচারণায় বলা হয়, তাঁর বাবা কেনিয়ার অধিবাসী। আর ওবামা যুক্তরাষ্ট্রে জন্ম নেননি। তাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই তাঁর। রমনির সমর্থক রক্ষণশীল দলের ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ওবামা হাওয়াইতে জন্ম নেননি।
জন্মস্থান নিয়ে বিরোধীদের এই প্রচারণার জবাব দিতে নিজের জন্মসনদের একাধিক অনুলিপি বিলি করেছেন ওবামা। কিন্তু রক্ষণশীলেরা তাঁর সেসব সনদ প্রত্যাখ্যান করেছেন।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন