কোন ধরনের গুণ একজন ব্যক্তিকে ভালো নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে? কর্তৃত্ববাদ, আত্মবিশ্বাস, বুদ্ধি, নাকি অপরাধবোধ? সাম্প্রতিক এক জরিপের ফলাফলে দেখা গেছে, যাঁরা অপরাধবোধে ভোগেন, তাঁরাই ভালো নেতা হতে পারেন। বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের স্নাতকের শিক্ষার্থী রেবেকা স্কুয়ামবার্গ ও তাঁর সহযোগীরা এ বিষয়ে একটি জরিপ চালান। জরিপে অংশগ্রহণকারীদের উত্তর মূল্যায়ন করে দেখা গেছে, অপরাধবোধ তাঁদের ভালো নেতা হতে সহায়তা করেছে।
ব্যবস্থাপনা পর্যায়ের লোকদেরও এ জরিপে অন্তর্ভুক্ত করে দেখা গেছে, যাঁদের মধ্যে অপরাধবোধের প্রবণতা বেশি, তাঁরাই নেতা হিসেবে কাজের।
অতীতের বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ইতিবাচক অপরাধবোধ কার্যকর নেতৃত্বের ক্ষেত্রে ভূমিকা রাখে। কারণ, অপরাধবোধে ভোগা মানুষ তাঁদের অতীতের ভুল সম্পর্কে সচেতন থাকেন। এটিই তাঁদের ভালো নেতায় পরিণত করে।
কারনেগি মেলন বিশ্ববিদ্যালয়ের টায়া কোহেনের গবেষণায়ও অপরাধবোধ ও ভালো নেতৃত্বের মধ্যে কার্যকারণ সম্পর্ক পাওয়া গেছে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন