
গাজীপুরের কাপাসিয়ায় বার্ড ফ্লু জীবানুর অস্তিত্ব পাওয়ায় একটি পোল্ট্রি খামারের তিন হাজার ৯৭৭ মুরগি ও ৯৮০ ডিম ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার পাবুর এলাকায় ব্রাদার্স পোল্ট্রি ফার্ম নামের খামারে মুরগি ও ডিম ধ্বংস করা হয়।
গাজীপুর সদর উপজেলার ভ্যাটেরিনারি সার্জন ড. লুৎফর রহমান জানান, কয়েক দিন আগে কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের আলী আকবরের মালিকানাধীন ওই ফার্মের কিছু মুরগি অসুস্থ হয়ে পড়ে। এর পর থেকে প্রতিদিনই বেশ কিছু করে মুরগি নিয়মিত মারা যাচ্ছিল।
মঙ্গলবার সকালে মুরগির নমুনা সংগ্রহ করে ঢাকার কেন্দ্রীয় পশু রোগ অনুসন্ধান গবেষণা কেন্দ্রে পাঠানো হয়। সেখানে মুরগিতে বার্ড ফ্লু’র জীবানুর অস্তিত্ব পাওয়া গেলে মঙ্গলবার রাতে ওই মুরগি ও ডিম ধ্বংস করে মাটি চাপা দেয়া হয়।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওই নিধন কার্যক্রম শুরু করা হয়। এ সময় কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অখিল চন্দ্র, গাজীপুর সদর উপজেলার ভ্যাটেরিনারি সার্জন ডা. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন