খুলনা প্রতিনিধি:মঙ্গলবার গভীর রাতে ডুমুরিয়ার রাজাপুর গ্রামের আঃ রশিদ মাঝির একটি বাগানে লাগানো
বিভিন্ন প্রজাতির ছোট বড় ৪ শতাধিক গাছ কেটে দিয়েছে দূর্বত্তরা।
পুলিশ ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানাযায়, উপজেলার সাহস ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত
বাছেদ মাঝির পুত্র আঃ রশিদ মাঝির সাথে প্রতিবেশীদের জমিজমা সহ বিভিন্ন ধরনের বিরোধ
চলে আসছিল। গতকাল মঙ্গলবার গভীর রাতে আঃ রশিদ মাঝির বাড়ীর পাশে লাগানো ১বিঘা জমিতে মেহগণি,
শিরিশসহ বিভিন্ন প্রজাতির
প্রায় ৪ শতাধিক গাছের চারা রাতের আঁধারে কেটে দূর্বত্তরা কেটে দেয়। গাছ কাটার একপর্যায়ে
রশিদ টের পেলে টর্চ লাইট জ্বালিয়ে দিলে দূর্বত্তরা তার দিকে ইট পাটকেল নিপে করে এবং
বলে বাড়ি থেকে বের হলে তোদের খুন করে ফেলব। এ ঘটনায় আঃ রশিদ বাদী হয়ে ডুমুরিয়া থানায়
একটি অভিযোগ দায়ের করে। থানার এস,আই নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান বিভিন্ন
প্রজাতির ছোট বড় গাছ কেটে ফেলা হয়েছে। এ প্রসঙ্গে স্থানীয় চেয়ারম্যান মোল্যা মাহবুবুর
রহমান জানান-গাছ কেটে ফেলার ঘটনাটি দুঃখজনক। এ ধরনের হীন কর্মকান্ড যারা ঘটিয়েছে তাদের
শাস্তি হওয়া প্রয়োজন।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন