
ঋণখেলাপির অভিযোগে ড্যান্ডি ডাইংয়ের চেয়ারম্যান তারেক রহমানসহ ১০ পরিচালকের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।
ঢাকার ১ নম্বর অর্থঋণ আদালতের বিচারক রবিউজ্জামান সোমবার এই আদেশ দেন।
ড্যান্ডি ডাইংয়ের চেয়ারম্যান তারেক রহমানসহ ১১ জনের বিরুদ্ধে গত ২ অক্টোবর অর্থঋণ আদালতে মামলা করা হয়। ৪৫ কোটি ৪৯ লাখ টাকা ফেরত চেয়ে মামলাটি দায়ের করেন সোনালী ব্যাংক মতিঝিল শাখার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
মামলার অন্য আসামিরা হলেন: ড্যান্ডি ডাইংয়ের পরিচালক আরাফাত রহমান কোকো, খালেদা জিয়ার ভাই প্রয়াত সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ, তাদের দুই ছেলে শামস এস্কান্দার ও সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার, তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুন, মামুনের স্ত্রী শাহিনা বেগম, মোজাফফর আহমেদ, গাজী গালিব আব্দুস সাত্তার।
মামলার এজাহারে বলা হয়, ২০০১ সালের ১৬ অক্টোবর সোনালী ব্যাংকের প্রিন্সিপাল শাখা থেকে ১২ কোটি টাকা ঋণ নেয় বিবাদীরা। ঋণ পরিশোধের সময় পার হয়ে গেলেও তারা তা করেননি।
এ প্রসঙ্গে সোনালী ব্যাংকের আইনজীবী হোসনে আরা জানান, সময় পেরিয়ে গেলেও বিবাদীরা কেন ঋণের টাকা ফেরত দেননি আগামী ১৪ নভেম্বরের মধ্যে তা লিখিতভাবে আদালতে জমা দিতে হবে।
0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন