রাজধানীর একটি বারে তাণ্ডব চালিয়েছে ছাত্রলীগের মদ্যপ্য নেতাকর্মীরা। রোববার রাত ১১ টার দিকে শাহবাগ এলাকার পিকক বারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক (বর্তমানে সুধাসদনের পরিচালক) সাজ্জাদ সাকিব বাদশা, সাবেক কেন্দ্রীয় নেতা মাজাহারুল ইসলাম মানিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাকিব আহম্মেদ পিককে বসে মদ্যপান করছিলেন।
রাত ১০ টার দিকে পাশের টেবিলের লোকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে তারা বাদশাকে চেয়ার ছুঁড়ে মারে।এ সময় তারা ফোনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের খবর দিলে মোটরসাইকেল যোগে ৫০/৬০ জন এসে পিককে ভাঙচুর চালায়। এ সময় সেখানে উপস্থিত লোকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন