দীর্ঘ ৫ মাসের অচলাবস্থা কাটিয়ে শনিবার খুলছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট)।
উপাচার্য, উপ-উপাচার্য অপসারণ ও প্রশাসনের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষকদের দীর্ঘ সময় ধরে ক্লাস বর্জনের কারণে বুয়েটের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের ক্ষতি কিভাবে পুষিয়ে নেওয়া যায়, সেটিই এখন ভাবনার বিষয় সরকার ও বুয়েট কর্তৃপক্ষের।
শিক্ষানুরাগী, অভিভাবকসহ দেশের সকল মানুষই আশা করছেন, শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যস্ততায় বুয়েটের ক্লাসগুলোতে ফিরে আসবে প্রাণ। ডায়াসে আবার দাড়াবেন শিক্ষক, বেঞ্চে বসবেন শিক্ষার্থী।
উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম বৃহস্পতিবার রাতে বলেন, আমাদের বুয়েট পরিবারের সকলেই বিশ্বাস করি নিয়মিত ক্লাস কার্যক্রমের মধ্যে আমরা ফিরে আসতে পেরেছি। এরইমধ্যে ক্লাস রুটিন করা হয়েছে। শনিবার সকাল থেকেই ক্লাস কার্যক্রম শুরু হবে। শিক্ষকদের সঙ্গে আমার কথা হয়েছে, উনারা ক্লাসে যাবেন। শিক্ষার্থীরাও ক্লাসে ফেরার অপেক্ষায়।
উপাচার্য আরো জানান, আশা করি নিয়মিত ক্লাস কার্যক্রম পরিচালনা করলেই আমাদের বিগত দিনগুলোর ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন