বিশ্বব্যাংক বা পদ্মাসেতু নিয়ে কোনো কথা নয়, বক্তব্যেও টানা যাবে না এই
প্রসঙ্গ। বুধবার নিউইয়র্কে এক নাগরিক সম্বর্ধনায় এমন নির্দেশ দেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই এই নির্দেশ দেন তিনি। আর সে নির্দেশনা অনুসরণ করেই বক্তব্য দেন প্রায় সকল বক্তা। নিউইয়র্ক আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্বর্ধনায় অনুষ্ঠানে বক্তারা বিশ্বব্যাংক বা পদ্মাসেতু সম্পর্কে কোন ধরনের বক্তব্য দেননি। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও এ বিষয়ে কোন কথা বলেননি।
মঙ্গলবার বিশ্বব্যাংকের পক্ষ থেকে দেওয়া নতুন বিবৃতির জের ধরেই এ সিদ্ধান্ত বলে জানা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু ও বিশ্ব ব্যাংক নিয়ে কোন মন্তব্য, বক্তব্য অথবা সভা সেমিনার ও মিডিয়াতে কোন কথা বলতে বারণ করেছেন বলে জানিয়েছেন নিউইয়র্ক আওয়ামিলীগের সভাপতি ড.সিদ্দিকুর রাহমান। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা কী সরকারের মন্ত্রী, আমলা বা দেশে দলীয় নেতাদের জন্যও প্রযোজ্য এমন প্রশ্নে ড. সিদ্দিকুর রহমান বলেন, “আমার বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকেই একই নির্দেশ দিয়েছেন।”
তবে প্রধানমন্ত্রীর সম্বর্ধনা অনুষ্ঠানে অন্য কোনো বক্তা পদ্মাসেতু নিয়ে কথা না বললেও প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয় বিশ্বব্যাংকের ফিরে আসা নিয়ে বলেছিলেন, “বিশ্বব্যাংক দুর্নীতি পায়নি বলেই ফিরে আসতে বাধ্য হয়েছে।”
বিষয়টি উত্থাপন করা হলে ড. সিদ্দিকুর রহমান বলেন, “মঞ্চে প্রধানমন্ত্রী যখন আমাকে এ নির্দেশ দিয়েছেন তখন সজিব ওয়াজেদ জয় কাছাকাছি ছিলেন না বলে তিনি নিশ্চয় শুনতে পাননি।”
উল্লেখ্য, নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে মঞ্চে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মসিউর রহমান উপস্থিত থাকলেও তিনি বক্তব্য রাখেননি। আর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি মাত্র তিন মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে প্রবাসীদেরকে দেশের মূল সাহস, প্রেরণা শক্তি ও ভরসার উৎসস্থল বলে উল্লেখ করে তার বক্তব্য শেষ করেন ।
এদিকে প্রধানমন্ত্রীর এই নির্দেশের প্রতিফলন দেশেও দেখা গেছে। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার ফেনীর একটি অনুষ্ঠানে পদ্মাসেতু নিয়ে কথা বলতে অস্বীকার করে বলেন, এ নিয়ে অপ্রয়োজনে কথা বলা অনুচিত।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন