প্রহসনমূলক উল্লেখ করে গাজীপুর-৪ আসনের
উপনির্বাচন প্রত্যাখ্যান করেছেন স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দীন আহমদ খান।
রোববার এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগপত্র জমা দেন তিনি।
ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে, বেলা সাড়ে তিনটার দিকে, স্বতন্ত্র প্রার্থী
আফসারউদ্দীন আহমদ এই নির্বাচন মানতে পারছেন না উল্লেখ করে রিটার্নিং
কর্মকর্তার কাছে চিঠি দেন। চিঠিতে আফসারউদ্দীন আহমদ অভিযোগ করেন, শনিবার
রাত থেকে প্রশাসন তাদের সঙ্গে বিরূপ আচরণ করেছেন। বেলা একটা পর্যন্ত মাত্র
শতকরা ১৫ ভাগের মতো ভোট পড়ার পর সরকারদলীয় লোকেরা ভোটকেন্দ্রগুলো দখল করে
নেয়।
চিঠিতে আফসারউদ্দীন আহমদ আরো অভিযোগ করেন, কাপাসিয়ার ভোটকেন্দ্রগুলোতে জাল ভোটের ছড়াছড়ি।
এদিকে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ প্রার্থী সিমিন হোসেন রিমি। রোববার গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে ভোট দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
জনপ্রিয়তা কম বলেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ ধরনের অভিযোগ তুলছেন বলে মন্তব্য করেন রিমি।
উপনির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি নির্বাচন করেছেন নৌকা প্রতীক নিয়ে। সিপিবির মনোনীত আসাদুল্লাহ বাদলের প্রতীক কাস্তে এবং স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদের প্রতীক মোরগ।
এর আগে সকাল ৮টায় গাজীপুরের ১১টি ইউনিয়নের ১০২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোট নেয়া হয়। ফলাফলের অপেক্ষায় রয়েছেন সবাই।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন