রাজধানীর মিরপুর ১৪ নম্বরের একটি বাসায় নিজের দুই মেয়েকে বিষ পানে হত্যার পর আত্মহত্যা করেছেন মা জাহানারা বেগম (৩৩)। হত্যা করা দুই মেয়ে হলো হাওয়া আক্তার (১০) ও শারমিন (৫)। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে দুধ, আনারস ও কিছু ওষুধ উদ্ধার করেছে।
প্রতিবেশী রুমা বেগমের ভাষ্য মতে, সকাল ১০টার দিকে গোঙানির শব্দ শুনতে পেয়ে তিনি ওই বাসায় ছুটে যান। সেখানে তিনি দুই মেয়ে ও তাদের মাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় হওয়া গোঙাতে ছিল। এরপর প্রতিবেশীরা ছুটে এসে জাহানারা ও শারমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বেলা পৌনে একটায় তাদের মৃত ঘোষণা করা হয়। হাওয়াকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন