বৌদ্ধবিহারে হামলার ঘটনায় বিএনপির তদন্ত প্রতিবেদনের প্রতিক্রিয়ায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তারা আবার তদন্ত কমিটিও করে। সেই তদন্ত
কমিটির আবার চেয়ারম্যানও হয়। তারা তদন্ত করে নাকি পেয়ে গেছে ওখানে আওয়ামী
লীগ সব করেছে।’
আজ শুক্রবার গণভবনে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘যারা গুলশানের একটা বাড়ির লোভ সামলাতে পারে না, বিদেশিদের সঙ্গে প্রতারণা করে সেই বাড়ি বেহাত করে নেয়, যে বিশটা নামে অ্যাকাউন্ট খুলে এত বড় ফ্রড করে, যে দুর্নীতির জন্য জেল খাটে, জেনারেল এরশাদ যারে ক্ষমা-ঘেন্না করে মাফ করে দিয়ে আবার দলে ভিড়িয়ে নেয়—তার রিপোর্ট বাংলাদেশের মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে?’
শেখ হাসিনা বলেন, তারা নিজেদের কাজ ঢাকার জন্য অন্যের ওপর দোষ দেয়, উদোর পিণ্ডি যে বুধোর ঘাড়ে চাপায়, এটা বিএনপির চরিত্র—সবাই জানে।’
এদিকে, আজ সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বৌদ্ধবিহারে হামলার ঘটনায় ৬৭ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরে দলটি। নয় সদস্যের তদন্ত দলের প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সংবাদ সম্মেলনে বলেন, সরকারের নিষ্ক্রিয়তাই এ ঘটনাপ্রবাহ সংঘটিত হতে সব ধরনের সহায়তা করেছে। সরকার নিজেদের মদদে এ ঘটনা ঘটিয়েছে।
নয় সদস্যের তদন্ত দলের প্রধান মওদুদ আহমদের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে প্রধানমন্ত্রী ওপরের মন্তব্য করেন।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন