ডুমুরিয়া প্রতিনিধি:
বর্ণাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে মাস ব্যাপী জাতীয় ইঁদুর নিধন অভিযান
২০১২ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার সকালে ডুমুরিয়া উপজেলা সদরে।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী
অফিসার কামরুল হাসান। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গাজী আব্দুল হাদী, কৃষি অফিসার পঙ্কজ
কান্তি মজুমদার, উপজেলা প্রানী সম্পদ অফিসার শঙ্কর প্রসাদ মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান
রনজিত সরদার, শোভা রানী হালদার, উপ সহকারী কৃষি অফিসার শেখ হারুনার রশিদ, কৃষক মিহির কান্তি
ফৌজদার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার আরাজি ডুমুরিয়ার কৃষক কবিরুল ইসলাম ২৫০ ইঁদুরের লেজ দেয়ায় তাকে পুরস্কৃত করা হয়। গত ২৬ সেপ্টেম্বর থেকে
অভিযান শুরু হয়েছে যা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন