দেশের কোথাও মঙ্গলবার জিলহজের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২৭ অক্টোবর
ঈদুল আজহা (কুরবানির ঈদ) উদযাপিত হবে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
ঈদুল আজহার তারিখ চূড়ান্ত করতে মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে কোনো স্থান থেকে জিলহজের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মুখপাত্র বিল্লাল বিন কাশেম।
তিনি বলেন, মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে জিলহজ মাস শুরু হবে বলে চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত নিয়েছে।
সে অনুযায়ী ১০ জিলহজ অর্থাৎ ২৭ অক্টোবর দেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করবে ইসলাম ধর্মাবলম্বীরা। এই ঈদে পশু কোরবানির মধ্য দিয়ে নিজের ভেতরকার কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা।
ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম সচিব কাজী হাবিবুল আওয়াল। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবসহ কমিটির সদস্যরা বৈঠকে ছিলেন বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল।
এদিকে এবার সৌদি আরবে ঈদুল আজহা ২৬ অক্টোবর (শুক্রবার) হবে বলে দেশটির সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের হাজিরা ওই দিন মক্কায় ঈদুল আজহা উদযাপনের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন।
সৌদি প্রেস এজেন্সি জানায়, হাজিরা বৃহস্পতিবার আরাফাতের ময়দানে অবস্থান করবেন।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন