বাংলারবার্তাটুয়েন্টিফোর.কম
বিডিআর বিদ্রোহের সময় সংঘটিত হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ অন্যান্য অপরাধের বিচারের জন্য দায়ের করা মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকারের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। তিনি এ মামলার ৩৩১ নম্বর সাক্ষী।
বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে মহানগর দায়রা জজ মো. জহুরুল ইসলামের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
আদালতে সাক্ষ্য দেওয়ার পর আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম তাকে জেরা করবেন।
গত বছরের ৫ জানুয়ারি ঢাকার আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ আদালতে এই মামলার বিচার কার্যক্রম শুরু হয়। এ মামলায় আসামির সংখ্যা ৮৫০ জন। এদের মধ্যে ৮২৭ জন বর্তমানে কারাগারে আছেন। বাকি ২৩ জনের মধ্যে তিনজন এরইমধ্যে মারা গেছেন। পলাতক আছেন অপর ২০ জন।
সাক্ষ্যগ্রহণের সময় বন্দি আসামিদের আদালতে হাজির করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই সময়ে এর জের পর্যায়ক্রমে সারা দেশের বিডিআর ক্যাম্পগুলোতেও ছড়িয়ে পড়ে। পরে এই ঘটনায় সারাদেশে বিডিআর আইনে ৫৭টি মামলা দায়ের করা হয়। মামলাগুলোর মধ্যে এখন পর্যন্ত ৫৬টির বিচার কার্য সমাপ্ত হয়েছে।
বিদ্রোহ অবসানের একদিন পরই ২৮ ফেব্রুয়ারি তৎকালীন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবজ্যোতি খীসা বাদী হয়ে বিদ্রোহের সময় সংঘটিত হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের ঘটনায় লালবাগ থানায় একটি মামলা দায়ের করেন। ৭ এপ্রিল মামলাটি লালবাগ থানা থেকে নিউমার্কেট থানায় স্থানান্তর করা হয়। এ মামলার সাক্ষ্য দিচ্ছেন হাসান মাহমুদ খন্দকার।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন