সমমনা ১২টি ইসলামি দলের ডাকে আজ রোববার ঢিলেঢালাভাবে হরতাল চলছে।
সকাল-সন্ধ্যা হরতাল ঘিরে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কড়া
নিরাপত্তাব্যবস্থা। মোড়ে মোড়ে সতর্ক অবস্থায় আছে পুলিশ। কোথাও কোনো
অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রাজধানীতে সকাল থেকেই বাস, অটোরিকশা ও রিকশা চলাচল করছে। সকালে দূরপাল্লার যান চলাচল ছিল সীমিত। তবে কমলাপুর রেলস্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে অধিকাংশ ট্রেন।
পুলিশের নিষেধাজ্ঞার কারণে মহাসমাবেশ করতে না পেরে বিক্ষোভ করতে গেলে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ধর্মভিত্তিক দলগুলোর মোর্চা সমমনা ইসলামি ১২ দলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশ, সাংবাদিক ও বিক্ষোভকারীসহ অন্তত ১০০ জন আহত হন।
বিক্ষোভকারীরা পুলিশের একটি ভ্যানসহ তিনটি গাড়ি ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেন। আরও ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অন্তত ৫০ জনকে আটক করে।
পূর্বঘোষিত মহাসমাবেশ করতে না দেওয়া ও পুলিশি হামলার প্রতিবাদে আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় সমমনা ইসলামি ১২ দল।
সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও অবিচল বিশ্বাস পুনঃস্থাপন, নারীনীতি বাতিল, শিক্ষানীতি সংশোধনসহ সব ‘ইসলামবিরোধী’ আইন বাতিলের দাবিতে গত ২৪ জুলাই সমমনা ও ইসলামি ১২ দল রাজধানীর পল্টন ময়দানে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করে। গতকাল বিকেলে এই মহাসমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু আগের দিন শুক্রবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পল্টন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করে। এ নিয়ে সংঘর্ষ হয়।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন