হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বিতর্কিত চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট ও সমমনা ১২ দলের ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতালের আওতামুক্ত থাকবে বৃহত্তর রংপুর ও দিনাজপুর।
শনিবার দুপুরে ১২ দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান বিরোধীদলের অনুরোধের পরিপ্রেক্ষিতে বৃহত্তর রংপুর ও দিনাজপুর হরতালের আওতামুক্ত রাখার সিন্ধান্ত নিয়েছে ১২ দল।
এ ছাড়া অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সংবাদপত্রবাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহের গাড়ি এ হরতালের আওতামুক্ত থাকবে।
উল্লেখ্য, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া শনিবার বগুড়া সার্কিট হাউসে রাত যাপন করবেন। রোববার সকালে বগুড়া জেলা বিএনপির ওয়েবসাইট উদ্বোধন শেষে বেলা ১১টা নাগাদ দিনাজপুরের উদ্দেশ্যে তিনি যাত্রা করবেন। দিনাজপুরের সমাবেশে তিনি ভাষণ দেবেন।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন