রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী ও ট্রাক
স্ট্যান্ডের ড্রাইভারদের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ ক্রমেই ভয়াবহ রুপ নিচ্ছে।
ট্রাক স্ট্যান্ডে ইনস্টিটিউটের দুই ছাত্রকে আটকে রাখা হয়েছে এমন খবরে বুধবার রাত ১১টার দিকে ছাত্ররা সাতরাস্তায় গিয়ে ভাঙচুর শুরু করলে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ছাড়াও গোলাগুলির ঘটনা ঘটে।
এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে এলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ত্রিমুখী সংঘর্ষ।
পরিস্থিতি সামললাতে ওই এলাকার সব রাস্তা বন্ধ করে দিয়ে অ্যাকশনে নামে পুলিশ।
তেজগাঁ জোনের ডিসি ইমাম হাসান বাংলানিউজকে বলেন, “পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে ছাত্র ও চালকরা আরও বিক্ষুব্ধ হয়ে উঠছে।”

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন