ছুটিতে যাওয়া প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান ও সাবেক
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
থেকে বাদ দেওয়া হয়েছে। এই দুজনের জায়গায় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে
নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও রেলপথমন্ত্রী মুজিবুল
হককে।
গত বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে কমিটি পুনর্গঠনের এ আদেশ দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নূরুল করিম। তবে বুধবার কমিটি পুনর্গঠন করা হলেও আজ রোববার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
প্রসঙ্গত, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংককে ফিরিয়ে আনার শর্ত পূরণের অংশ হিসেবে গত সপ্তাহে মসিউর রহমান ছুটিতে গেছেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। এ ছাড়া আবুল হোসেন এর আগে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।
কমিটিতে আগের মতোই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে আরও রয়েছেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, বিমানমন্ত্রী ফারুক খান, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক ও রেলপথমন্ত্রী মুজিবুল হক।
এ ছাড়া বৈঠকে উপস্থাপিত বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কমিটির বৈঠকে যোগ দেওয়ার সুযোগ পাবেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন