১৪৩৪ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় । ফলে আজ শুক্রবার থেকে আরবি নববর্ষ ১৪৩৪ হিজরি সাল গণনা শুরু হবে। ২৫ নভেম্বর ১০ মহররম পবিত্র আশুরা পালন করা হবে।
সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য সচিব সামীম মোহাম্মদ আফজাল।
সভায় জানানো হয়, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র্র থেকে পাওয়া তথ্যে দেশের আকাশে মহররম মাসের চাঁদ
দেখা গেছে।
সভায় প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব হাসান জাহাঙ্গীর আলম, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন,
ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম ইয়াকুব হোসাইন উপস্থিত ছিলেন।
১০ মহররম কারবালা প্রান্তরে হজরত ইমাম হোসেন (রা.)-এর শহীদ হওয়াকে কেন্দ্র করে বর্তমানে আশুরার গুরুত্ব পেলেও ইসলামের ইতিহাসে এইদিনটি অসংখ্য তাৎপর্যময় ঘটনা রয়েছে। এ কারণে মুসলমানরা দিনটিকে ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করে থাকেন।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন