খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ দলে দুটি পরিবর্তন। উদ্বোধনী ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকের বদলে দলে এসেছেন নাজিম উদ্দিন। পেসার শাহাদাত হোসেনের বদলে নিজের প্রথম টেস্ট খেলতে নেমেছেন আবুল হাসান। দেশের ৬৫তম ক্রিকেটার হিসেবে টেস্ট খেলছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ দলে একটি পরিবর্তন। রবি রামপলের বদলে দলে এসেছেন ফিদেল এডওয়ার্ডস।
শেখ আবু নাসের স্টেডিয়াম দেশের সপ্তম ও বিশ্বের ১০৭তম টেস্ট ভেন্যু।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন