বন্দরনগরীর চান্দগাঁও থানার কালুরঘাটের মোহরা শিল্প এলাকায় শুক্রবার রাতে একটি টেক্সটাইল কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বেইস টেক্সটাইল নামের ওই কারকানায় ড্রাইং মেশিনের (স্ট্যান্ডার্ড মেশিন) চিমনিতে ঘর্ষণের ফলে অতিরিক্ত তাপে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ফায়ার সার্ভিসের কালুরঘাট স্টেশনের সিনিয়র অফিসার পূর্ণ চন্দ্র মোর্শেদী জানান, শুক্রবার রাত ৮টার দিকে আগুনের খবর শুনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাকানেক পর আগুন নির্বাপন করে।
তবে এতে কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান এই কমর্কর্তা।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন