একটি কারখানার ‘আগুন আতঙ্কে’ কর্মীরা রাস্তায় বেরিয়ে আসার পর নিরাপত্তার দাবিতে ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে বিভিন্ন গার্মেন্টের কয়েক হাজার পোশাক শ্রমিক।
উদ্ভূত পরিস্থিতিতে বিশৃঙ্খলার আশঙ্কায় আশুলিয়ার সব পোশাক কারখানা বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক আবদুর রউফ জানান, শ্রমিকরা অবরোধ করে রাখায় সকাল ১০টা থেকে ঢাকা-টাঙ্গাইল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
কিছু শ্রমিক কাঠগড়ায় আজমত গ্রুপের কারখানায় হামলা ও ভাংচুর চালিয়ে কারখানার সমানে রাখা দুটি মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে বলেও জানান তিনি।
শনিবার সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১০ জন নিহত হওয়ার ঘটনায় গত সোমবারও শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ দেখালে সব কারখানায় ছুটি ঘোষণা করা হয়। ওই ঘটনায় সরকার জাতীয় শোক ঘোষণা করায় মঙ্গলবার দেশের সব কারখানা বন্ধ থাকে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন