![]() |
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন। সুশীল ফোরাম নামের একটি সংগঠন ‘গণতন্ত্র, আইনের শাসন ও রাজনৈতিক নিপীড়ন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে।
মওদুদ আহমদ বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের কারণে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে, এটি ঠিক নয়। বরং এ সরকারের দুর্নীতির কারণেই বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে।’ তিনি বলেন, ‘৪১ বছরে মোট ২৫ জন ফাঁসির আসামি ক্ষমা পেয়েছে। এ সরকারের আমলেই ক্ষমা পেয়েছে ২১ জন। তাহেরপুত্র বিপ্লবসহ অনেক চিহ্নিত সন্ত্রাসী এ সরকারের আমলে ক্ষমা পেয়েছে। এদিক থেকে সরকার সব রেকর্ড ছাড়িয়েছে।’
বিএনপির এ সাংসদ অভিযোগ করেন, সংখ্যালঘুদের ওপর নির্যাতন এ সরকারের আমলে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।
বিএনপি ও ১৮ দলের আন্দোলন চলবে বলেও তিনি জানান।
২৮ নভেম্বর ঢাকার সমাবেশে খালেদা জিয়া নতুন কর্মসূচি ঘোষণা করবেন উল্লেখ করে মওদুদ বলেন, ‘দিন দিন আন্দোলন জোরদার করা হবে। এমন পর্যায়ে আন্দোলন নিয়ে যাওয়া হবে যাতে সরকার সংবিধান সংশোধন করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে।’ তিনি নির্বাচন কমিশনের উদ্দেশে বলেন, বর্তমান সংবিধানের অধীনে নির্বাচনের যে প্রস্তুতি নেওয়া হচ্ছে, তাতে বিএনপি ও ১৮ দল অংশ নেবে না।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন