দুই বছর চার মাস আগে তেজগাঁও থানায় দায়ের করা মামলায় দৈনিক আমার দেশ’র সব সাংবাদিক-কর্মচারির রিমান্ড চেয়েছে পুলিশ।
রোববার মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব হাসান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন জানান।
২০১০ সালের ১ জুন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের সময় পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার অভিযোগ এনে ওই দিনই একটি মামলা দায়ের করে তেজগাঁও থানা পুলিশ। তেজগাঁও মামলা নম্বর ২/৬/২০১০ইং।
মামলায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, সহকারী সম্পাদক সঞ্জীব চৌধুরী, সিনিয়র স্টাফ রিপোর্টার আলাউদ্দিন আরিফ ও অফিস সহকারী সাইফুল ইসলামের নাম এজাহারভুক্ত করে চার শতাধিক সাংবাদিক কর্মচারীকে আসামি করা হয়। মামলার পরপরই এজহারভুক্ত আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নেন। তারা সবাই আদালতে নিয়মিত হাজিরা দিয়ে আসছেন।
এই অবস্থায় রোববার হঠাৎ করেই ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ছাড়া অপর সাংবাদিক-কর্মচারীদের জামিন বাতিলের আবেদন জানিয়ে এক দিনের রিমান্ড চাওয়া হয়েছে। স্থায়ী জামিনে থাকা প্রায় আড়াই বছর পুরনো মামলায় জামিন আবেদন বাতির করে রিমান্ড চাওয়ার ঘটনায় সাংবাদিক নেতারাও বিস্ময় প্রকাশ করেছেন।
জরুরি সংবাদ সম্মেলন
দৈনিক আমার দেশ’র সাংবাদিক কর্মচারীদের জামিন বাতিল করে রিমান্ড চাওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে পত্রিকাটির কারওয়ান বাজারে কার্যালয়ে বিকাল ৫টা ৩০ মিনিটে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।


0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন