পদ্মা সেতুর পরামর্শক নিয়োগের দুর্নীতি তদন্তে বিশ্বব্যাংকের বিশেষ
প্যানেলের সাথে কাজ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক) । রোববার বিশ্বব্যাংকের
তিন সদস্যের প্যানেলের সাথে সকাল ১১টায় বৈঠক হবে দুদকের প্রধান
কার্যালয়ে।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বলেন , বিশ্বব্যাংকের বিশেষ প্যানেল দুই দিনের সফরে কাল ঢাকায় আসবে। আগামীকাল সকাল ১১টার দিকে তাদের সাথে দুদকের প্রথম বৈঠক হবে বলে ।
পরদিন সোমবারও তাদের সাথে আবার দুদকের বৈঠক হবে বলে তিনি জানান।
রোববার বিশ্বব্যাংকের প্যানেলের তিন বিশেষজ্ঞ প্রথমে বৈঠক করবেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান, কমিশনার (অনুসন্ধান) মো. বদিউজ্জামান ও কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিনের সঙ্গে। এরপর বৈঠক করবেন দুদকের অনুসন্ধান দলের চার সদস্যের কমিটির সঙ্গে। অনুসন্ধান কমিটির সঙ্গে বৈঠকে শুধু অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও প্যানেলের তিন সদস্য থাকবেন।
গোলাম রহমান আরও বলেন, বিশ্বব্যাংকের বিশেষ প্যানেলের সাথে কাজ করার বিষয়টি নিয়ে দুদকের প্রাথমিক প্রস্তুতি শেষ ।
আজ শনিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও দুদকের চেয়ারম্যান, কমিশনার ও পদ্মা সেতুর অনুসন্ধানের দলের সাথে এক বিশেষ আলোচনা করা হয়েছে।
পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির বিষয়ে এ পর্যন্ত দুদক মোট ৩১ জনকে জিঙ্গাসাবাদ করেছে । এই জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে যে তথ্যউপাত্ত পাওয়া গেছে তার প্রতিটি কাগজপত্রর ফটোকপি বিশ্বব্যাংকের কাছে দেওয়া হবে। কারণ বিশ্বব্যাংকের কাছে তথ্যউপাত্ত অনুবাদ করে দিলে সেখানে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। তাই মূল কাগজ বিশ্বব্যাংকের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুদকের পক্ষ থেকে।
বিশ্বব্যাংকের তিন সদস্যের প্যানেলের প্রধান হলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান আইনজীবী লুই গাব্রিয়েল মোরিনো ওকাম্পো। অন্য দুজন হলেন টিমোথি টং এবং রিচার্ড ওন্ডারম্যান।
দুদক সূত্র জানায়, গত জুন মাসে পদ্মা সেতু প্রকল্পে কানাডিয়ান কোম্পানি এসএনসি-লাভালিনকে পরামর্শক হিসেবে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষের আদান-প্রদান করা হয় বলে অভিযোগ উঠে । অভিযোগ রয়েছে, কানাডায় এসএনসি-লাভালিনে কর্মরত কর্মকর্তা রমেশ শাহ (কানাডিয়ান নাগরিক) পদ্মা সেতুর ঘুষের তালিকা তৈরি করেছেন ।
তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কানাডায় এসএনসি-লাভালিন কর্মকর্তা রমেশ শাহ ও মো. ইসমাইল হোসেনকে গ্রেফতার করেছিল কানাডিয়ান পুলিশ। বর্তমানে তারা জামিনে মুক্ত আছেন। তাদের সঙ্গেও প্যানেলের যোগাযোগ হয়েছে বলে জানা গেছে।
দুদকের চার সদস্যের বিশেষ অনুসন্ধান কমিটিতে রয়েছেন সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী, এএসএম আবদুল আল-জাহিদ, গোলাম শাহরিয়ার চৌধুরী ও মির্জা জাহিদুল আলম। এ টিমকে সার্বিকভাবে সহায়তা করবেন মহাপরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত) খোন্দকার আমিনুর রহমান।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন