জাতীয় সংসদের তিনশ নির্বাচিত সংসদ সদস্যের মধ্যে মাত্র নয়জন ভালো।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃক প্রকাশিত
সাম্প্রতিক এ প্রতিবেদন কতটা যৌক্তিক তা জানতে চেয়েছেন সংসদের স্পিকার
আব্দুল হামিদ।
মঙ্গলবার জাতীয় সংসদের মন্ত্রী হোস্টেলের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি টিআইবির কাছে এ প্রশ্ন ছুড়ে দেন।
তিনি বলেন, ‘‘পুরো প্রতিবেদন তৈরি হয়েছে সংসদ সদস্যদের হেয় প্রতিপন্ন করার জন্য। এটা উদ্দেশ্যপ্রণোদিত। ৪২ জেলার ৬০০ লোকের সঙ্গে কথা বলে টিআইবির করা প্রতিবেদন যৌক্তিক নয়। ১৬ কোটি মানুষের দেশে ৬০০ লোকের লোকের সাক্ষাৎকার নিয়ে করা একটি প্রতিবেদন কখনো যৌক্তিক হতে পারে না।’’
এ ৬০০ লোক টিআইবির কিনা প্রতিষ্ঠানটির কাছে তাও জানতে চেয়েছেন তিনি।
দেশের সব সমস্যার জন্য সংসদ সদস্যরাই দায়ী বলে টিআইবি তার প্রতিবেদনে যে বক্তব্য দিয়েছে, তা সত্যি হলে দেশের মানুষ অবশ্যই তাদের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ করত বলেও মত দেন স্পিকার।
জানা গেছে, সংসদ ভবন এলাকায় মোট ২৯ প্রজাতির ঔষধি, বনজ, ফলজ, বিরল ও দেশীয় ১২০০ প্রজাতির গাছ লাগানো হবে।
পরিবেশের ভারসাম্য বজায় রেখে এবং জাতীয় সংসদের স্থাপত্যশৈলীর সাথে সামঞ্জস্য রেখে এ বৃক্ষরোপণ করা হচ্ছে। রোপণকৃত গাছগুলো বড় হওয়ার সাথে সাথে সংসদ ভবন এলাকা আরো বেশি পরিবেশবান্ধব হয়ে উঠবে বলেও মত দেন স্পিকার।
এ সময় সংসদের ভারপ্রাপ্ত সচিব মোঃ মাহ্ফুজুর রহমান ও স্পিকারের একান্ত সচিব মোঃ জয়নাল আবেদীনসহ সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন