
ডুমুরিয়া ব্র্যাকের দূর্যোগ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কর্মসূচী (ডিইসিসি) আওতায় শনিবার সকালে ডুমুরিয়া কলেজ মাঠে দুর্যোগ (সাইক্লোন) কালীন স্ট্যান্ডার্ড অপারেশন প্রোসিডিউর (এসওপি) মহড়া অনুষ্ঠিত হয়। ডিইসিসি প্রকল্পের ঢাকা অফিসের ম্যানেজার আকতার হোসেনের সাবির্ক তত্ত্বাবধায়ন ও পরিচালনায় মহড়ায় ব্র্যাকের বিভিন্ন স্তরের কর্মী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশ গ্রহণ করেন। সরে জমিনে যেয়ে ও সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে-দেশের দূর্যোগ পূর্ব, দূর্যোগ কালীন ও দূর্যোগ পরবর্তীতে দেশের ভূক্তভোগী সাধারণ মানুষের জন্য ব্র্যাক কর্মীদের করণীয় সমূহ সুস্পষ্টভাবে তুলে ধরার জন্য এ মহড়ার আয়োজন করা হয়। মহড়া উপলক্ষে ডুমুরিয়া কলেজ মাঠে স্কুল, দোকান-ঘর, শিক্ষকের বাড়ী, জেলে পল্লী, কমিউনিটি বাড়ী, পল্লী সমাজের নেত্রী, স্বাস্থ্য সেবিকার বাড়ী সহ বিভিন্ন স্টলে সাজানো হয়। এছাড়া ডিইসিসি পরিস্থিতি পর্যাবেক্ষণ কক্ষ ব্র্যাক আঞ্চলিক অফিস, ব্র্র্যাক এরিয়া অফিস, স্বাস্থ্যকেন্দ্র, ইউনিয়ন পরিষদ, উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসারের কার্যালয় এবং ডিসি কার্যালয় স্থাপন করা হয়। সাইক্লোন (দূর্যোগ) শুরু হওয়া, সাইক্লোন কালীন ও পরবর্তীতে মহড়ায় অংশগ্রহণকারীদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে করণীয় বিষয়ে সার্বিক কর্মকান্ডের ভিডিও চিত্র ধারণ করা হয়। এ মহড়ায় অংশ গ্রহণ করেন-ব্র্যাক খুলনা জেলা প্রতিনিধি আব্দুল আওয়াল, এরিয়া ম্যানেজার জসীম উদ্দিন, ব্রাঞ্চ ম্যানেজার আমিনুল ইসলাম, উপজেলা ম্যানেজার ওহিদুল ইসলাম, রত্মা, মাসুদা, শরিফা খাতুন, রিয়াজ, শিক্ষক রানী বেগম, ইউপি সদস্য ইজাজুল রহমান ও আর্জিনা বেগম সহ বিভিন্ন ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন