আদালত জামিন বাতিল করায় গ্রেফতার এড়াতে আত্মগোপনে আছেন ডেসটিনির
প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান লে. জেনারেল হারুন অর রশিদ এবং ব্যবস্থাপনা
পরিচালক রফিকুল আমিনসহ ডেসটিনির পরিচালকরা।
এরই মধ্যে কয়েক দফা গ্রেফতার অভিযানে নেমেও কাউকে গ্রেফতার করতে পারেনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান টিম। এমনকি তাদের কারো অবস্থানও নিশ্চিত করতে পারেনি।
দুদকের অনুসন্ধান টিম জানায়, আসামিদের মোবাইল বন্ধ। গোপনে তারা বিকল্প নম্বর ব্যবহার করছেন, তাই মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমেও তাদের অবস্থান শনাক্ত করা যাচ্ছে না।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন