রাজধানীর মগবাজারের ওয়্যারলেস মোড়ে টেলিফোন ভবনের সামনে বনশ্রী বাসের
ধাক্কায় এক মধ্যবয়সী মহিলা নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাস ভাঙচুর
করেছে। এছাড়া একটি বাসে আগুন লাগিয়ে দিয়েছে। সোমবার বিকেলে সোয়া তিনটার
দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা পারাপারের সময় মধ্যবয়সী এক মহিলাকে বনশ্রী কোম্পানির একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় উত্তেজিত জনতা ঘাতক বাসটিসহ রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা গাড়িতে ভাঙচুর চালায়।
এ ঘটনায় মগবাজার ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এর আগে সোমবার দুপুরে ধানমন্ডিতে স্ট্যাম্পফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র বাসচাপায় আহত হওয়ার পর উত্তেজিত শিক্ষার্থীরা ব্যাপক ভাঙচুর চালায়। এ দু’ঘটনায় সোমবার রাজধানীজুড়ে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

0 মন্তব্য:
Post a Comment
আপনার মতামত দিন